× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে পর্যায়ক্রমে বিশ্বমানের ফিল্ম সিটিতে রূপান্তর করতে কাজ করছি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে পর্যায়ক্রমে বিশ্বমানের ফিল্ম সিটিতে রূপান্তর করতে কাজ করছি আমরা। ১০৫ একর জমির ওপর গড়ে ওঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির প্রাথমিক কাজ প্রায় সম্পন্ন হয়েছে।  বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে দলীয় নেতৃবৃন্দের সাথে  তার কবর জিয়ারতের পর গাজীপুর জেলার কালিয়াকৈরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
 
সরেজমিনে ফিল্ম সিটির নির্মাণ তদারকি শেষে মন্ত্রী ড. হাছান মাহমুদ  জানান, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মাণাধীন চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শন করে গেছেন, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাঁর ইচ্ছে আছে এই চলচ্চিত্রের কিছু অংশের শুটিং এখানে হতে পারে।
 
তথ্যসচিব আবদুল মালেক মন্ত্রীর সাথে ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..