মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ দেশের জন্য জাতির জনকের পরিবার যত রক্ত দিয়েছে পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র নায়ক এত রক্ত দেয়নি বলে জানালেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশারফুল আলম লিটন বলেছেন,সুজলা সুফলা শষ্য স্যামলা লোভনীয় এই ভুখন্ড দীর্ঘ ১০২৪ বছর বর্হিবিশ্ব শাষন ও শোষন করেছে। সেই ভুখন্ডর নেতৃত্ব দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু আমাদের মুক্ত বাতাস স্বাধীন বাতাস এনে দিয়েছে। সকল অত্যাচার নির্যাতন, থেকে মুক্ত করে দিয়েছে এই ভুখন্ড। তিনি বাংলার নেতৃত্ব দিয়ে বাংলাকে বীরের জাতিতে মর্যদা দিয়েছে। তাই আমাদের মুজিব শত বর্ষে সংকল্প হবে কারো দীর্ঘ শ্বাসের কারন হবো না, কারো অকল্যান করব না। পরনিন্দা পরচর্চা করে ১টি সেকেন্ড ব্যায় করব না , এটাই হলো বঙ্গবন্ধুর আদর্শ।
দেশকে ভালবেসে বঙ্গবন্ধুর পরিবার যে রক্ত দিয়েছে পৃথিবীর ইতিহাসে অন্য কোন রাষ্টনায়ক দেশকে ভালবেসে এত রক্ত দেয় নাই। কথাগুলো বললেন বেনাপোল পৌর আওয়ামীলীগ অফিসে মুিজব শতবর্ষের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে মেয়র আশরাফুল আলম লিটন।
মঙ্গলবার বেলা ১০ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগ আয়োজিত পৌর আওযামীলীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্টানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার। প্রধান অতিথি মেয়র আশরাফুল আলম লিটন বলেন, মুজিব শত বর্ষে সুচনা লগ্নে এই ভুখন্ডের মুক্তিদাতা, বিশ্ব মানবতার বন্ধু, বিশ্বর বন্ধু, আপনার বন্ধু, আমার বন্ধু জাতির জনকের স্বপ্ন আদর্শ আমরা লালন করব পালন করব এবং বহন করব। তাহলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের নৈনিক হতে পারব।তিনি বলেন বঙ্গবন্ধু কবিতা, গান সংস্কৃতি পশু পাখি এবং মানুষকে ভালবাসেতেন। কারন তিনি জানতেন ভালবাসার মত বড় শক্তিশালী পুজি, এবং বড় সম্পদ পৃথিবীতে অন্য কিছু হতে পারে না।
প্রধান মন্ত্রী জাতির জনকের কন্যা যার শরীরে বঙ্গবন্ধুর রক্তে বহমান তিনি অত্যান্ত মানবতাবাদী, দেশ প্রেমে মহিয়ান, পিতার দেখানো স্বপ্নে অবিচল, স্বত সঙ্কটে ও তিনি পিতার দেখানো পথ থেকে সওে আসেনি। সেই মহিয়সী নারী আমাদের প্রেরনা আমাদের শক্তি। তিনি অত্যান্ত বিচক্ষন তিনি দেখেছেন করোনা ভাইরাসের কারনে তার পিতার মুজিব শত বর্ষ ছোট করে পালন করে পিতাকে আরো একধাপ অগ্রসর করেছেন। তার বাবা ছিল মানবিক। তিনি কখনো জীবনের তোয়াক্কা করেন নাই।
আজকের দিনটি অনেক বর্নাঢ্য সাজ এবং আপনাদের ও হাজার হাজার মানুষকে সাজাতাম এবং আমিও সাজতাম।এবং একটি র্যালি হতো তা অনবদ্য গ্রাম বাংলার প্রাচীনতম সংস্কৃতির আদলে শেখ মুজিবের শিশু বয়স এবং কিভাবে আস্তে আস্তে বড় হয়েছে, সি বিষয়গুলো থাকত এই র্যালিতে বিদ্যমান। করোনা ভাইরাস নিয়ন্ত্রন হলে আমরা এই বছরের যে কোন সময় আমাদের এই প্রানের উৎসব পালন করব। এসময় তিনি করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সজাগ থাকতে বলেন। এবং নিজেকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে নিজের সচেতন ও পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে হবে বলে দিক নির্দশনা দেন।
এসময় বক্তব্য দেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি রহমত আলী, বেনাপোল পৌর আওয়ামীলী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতা এমদাদুল হক বকুল, জাকির হোসেন আলম, বেনাপোল পৌর আওয়ামীলীগের সিনিয়র সদস্য মোজাফফার হোসেন, মতিয়ার রহমান মধু প্রমুখ।
এ ক্যটাগরির আরো খবর..