বঙ্গবন্ধু’র ৭ই মার্চের ভাষণ ছিলো বাঙালি জাতির মুক্তির বার্তা

বঙ্গবন্ধু’র ৭ই মার্চের ভাষণ ছিলো বাঙালি জাতির মুক্তির বার্তা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা আসনের এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ছিলো বাঙালি জাতির মুক্তির বার্তা।

যা ক্ষুধার্ত পা ফাটা, গা ফাটা বাঙালি জাতি বুঝতে পেরে সেদিনের ভাষণকে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে নিয়েছিলো, ঝাপিয়ে পড়েছিলো স্বাধীনতার যুদ্ধে। পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে কোন আপোষ করেনি তারা। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে অজ¯্র আত্মরক্ত ঝরিয়ে অর্জণ করেছিল স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ নামে এদেশের লাল সবুজের পতাকা।

সোমবার(৭ই মার্চ-২২) বিকেলে, বেনাপোল বাজারের শাহজাহান মার্কেটের সামনে মঞ্চায়িত বিশাল জনতার ঢলে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস” উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণকালে কথাগুলি বলেন তিনি।

শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামীলীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উক্ত ভাষণ দিবসের অনুষ্ঠানে সাংসদ শেখ আফিল উদ্দিন দলীয় নেতাকর্মীদের সেই লাল সবুজের পতাকা অর্জনের কথাটি মনে করিয়ে দেন। বলেন, ৭১’র সেই পরাজিত শক্তিরা সেদিন হেরেগেছে ঠিকই কিন্তু আজো তারা বাঙালির রক্ত খেতে তাদের পোষ্য হায়েনাদের আমাদের পিছনে লেলিয়ে রেখেছে।

যার ধারাবাহিকতায় ৭৫’র ১৫ আগষ্ট’ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বিশে^র ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা করেছিলো তারা। হত্যা করেছে বঙ্গবন্ধুর পরামর্শদাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাকে। একে একে হত্যা করেছে বঙ্গবন্ধুর কলিজার টুকরো শেখ কামাল, জামালসহ ছোট্র পুত্র শেখ রাসেলকেও। ওরা ভেবেছিলে আজকের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চৌকষ নেত্রী শেখ রেহেনা ঘরের মধ্যে আছে। তাই তারা মুহুমুহু গ্রেনেড নিক্ষেপ করে হত্যা করেছিলো বঙ্গবন্ধু পরিবারের আরো অনেক সদস্যকে।

এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, এদেশে বিভিন্ন দলের নামে আসন গেড়ে বসা সেই হায়েনার দল যখন বুঝতে পারল শেখ হাসিনা এবং শেখ রেহেনা বিদেশে আছে তখন তারা বঙ্গবন্ধুর ঔরষজাত কণ্যাদ্বয়কে মেরে ফেলতে নানা কৌশল অবলম্বন করে। রাখে আল্লাহ মারে কে ? রমনার বটমূলে সমূলে হত্যা করার জন্য আরেক কালো অধ্যায় রচনা করে গ্রেনেড হামলা চালিয়েছিলো।

তাই, এই সকল জাতীয় বেঈমানদের সাথে আমাদের কোন বন্ধুত্ব বা আত্মীয়তা হতে পারে না। ওরা কালসাপের চেয়েও ভয়ানক। কিন্তু ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখাগেছে আওয়ামীলীগের কিছু বিদ্রোহী প্রার্থীরা ওদেরকে ঘাড়ে করে বয়ে ভোটের মাঠে ভোট দিতে এনেছিল। করেছিল জামায় আদর। তবে, ওরা আজ জামায় আদর খাইলেও আওয়ামীলীগকে কিন্তু শ^শুর ভাবে না। ঠিকই ফাক পেলে ওরা আপনার আমার পিঠের চামড়া তুলে নেবে, চুষে নেবে আমাদের শরীরের রক্ত।

শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি এখনই সবাইকে ওদের থেকে সাবধান হওয়ার হুশিয়ারি দেন। বলেন, ২০২৩ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাই, এখন থেকেই বিএনপি-জামায়াতকে বয়কট করতে হবে। ওদের সাথে কোন প্রীত করা চলবে না। ভাববেন-না-যে ওরা আপনার আমার পরম বন্ধু, ভাববেন-না-যে ওরা আপনাকে আমাকে নেতা, চেয়ারম্যান, মেম্বর, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ কমিটির সভাপতি/সেক্রেটারি নির্বাচিত করেছে।

তিনি বলেন, আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই ওরা আপনাকে আমাকে তোয়াজ করে চলে। ফাক পেলেই আমাদের ঘাড়টি আগে মটকে ধরবে। তাই এখনি ওদের থেকে দূরে থেকে আওয়ামীলীগের রাষ্ট্রীয় উন্নয়নকে আরো গতিশীল করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা বিশ^বাসীকে তাক লাগিয়ে উন্নত দেশের বাসিন্দা হতে চলেছি।

তাই, জাতীয় উন্নয়নের স্বার্থে আপনার অংশিদারিত্ব আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ উন্নয়ন যাতে থমকে না যায় সেদিকে খেয়াল রেখে এলাকার মানুষের সাথে সৌহাদ্য সম্পর্ক বজায় রাখতে হবে বলে তিনি হুকুম জারি করেন।

এসময় শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেনাপোল পৌরসভার নিখোঁজ কাউন্সিলর তারিকুল আলম তুহিনের গুমের নাটক উদঘাটন করার জন্য প্রশাসনের প্রতি বিশেষ দাবি জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সম্পাদক আশাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ আলহাজ¦ ওয়াহিদুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোরাদ হোসেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, আওয়ামীলীগের সভাপতি তাহাজ্জেল হোসেন ভোলা, সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান শহীদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাশ, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাগআচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যঅন তবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাদিউজ্জামান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, নেতা নাসির উদ্দিন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, সদস্য জসীম উদ্দিন, সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুল ইসলাম পারভেজ, মামুন, সাধারণ সম্পাদক অপু, তৌহিদ, সাংগঠনিক সম্পাদক রুবেলসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।