জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশবাসীকে যা দিয়েছেন, তা নেয়ার শক্তি কারো নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব জনগণের। অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের নয়। বললেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
আজ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


