বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মেহেরপুরে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুরঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হালিম-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল,জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজন আলী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক ইব্রাহীম শাহীন,জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড.ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী ,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।