‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।