× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা এই শ্রদ্ধা নিবেদন করেন ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।

সোমবার ভোরে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দলীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ের পাদদেশ থেকে শোভাযাত্রা করে ছাত্রলীগ। শোভাযাত্রার উদ্বোধন করেন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ছাত্র অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের পাশাপাশি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দেলনে অগ্রভাবে থেকে নেতৃত্ব দেন। দিবসটি উপলক্ষে সংগঠনটি দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..