বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা’র ৭৩তম জন্মদিনে  বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৩তম জন্মদিনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তন ৪০ তোপখানা রোড, ঢাকায় ‘মানব কল্যাণে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য জননেতা মোজাফ্ফর হোসেন পল্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল ও বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ এই আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু- সুস্থতা ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করেন বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করেছেন।
3 Attachments

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।