বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাবোধই জীবনচলার পথ নকশা -ধর্ম প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাবোধই জীবনচলার পথ নকশা -ধর্ম প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাবোধই আমাদের জীবনচলার পথনকশা।

বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাবোধই আমাদের জীবনচলার পথ নকশা। বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

আজ ঢাকায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কার্যালয়ে ট্রাস্টের আয়োজনে ‘বঙ্গবন্ধু স্টাডি সেন্টার’ এর উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুই আমাদেরকে অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তিনি সংবিধানে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে ‘নিরপেক্ষতা’ সংযোজন করে গেছেন। তিনি বলেন, ধর্ম নিরপেক্ষতার মূলনীতি অনুসরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ সুনিশ্চিত করতে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সকল ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানত ২১ কোটি টাকা হতে ১০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। হিন্দু তীর্থ যাত্রীদের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে অনুদান সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে সাম্প্রতিক সময়ে সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রতিটি ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি, সরকারের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, সামনে যাতে ধর্মের দোহাই দিয়ে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবন্দকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডাঃ দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র চন্দ এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি ও সুব্রত পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অসীত সরকার সজল, অশোক মাধব রায়, এডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, অধ্যাপক ড. অসীম সরকার, বীর মুক্তিযোদ্ধা রেখা রাণী গুণ ও সাংবাদিক শ্যামল সরকার এবং ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারুচন্দ্র ব্রহ্মচারী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।