বঙ্গবন্ধুর কৃষি দর্শন ধারণ করতে হবে -কৃষিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষির যে দর্শন সে দর্শনকে ধারণ করে কৃষকের কাছে গিয়ে তার পাশে থেকে সেবা দিতে হবে। আপনারা একটি গর্বিত মহান পেশায় আছেন, মানুষ যেন আপনাদের নিয়ে গর্ব করে এমন কাজ করে যাবেন। তিনি আরো বলেন, নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য এবং কৃষির আধুনিকায়নে সবাইকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

মন্ত্রী আজ সিলেট সার্কিট হাউজে সিলেট অঞ্চলের সকল কৃষি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্যের ওপর মন্ত্রণালয় কাজ করে। সে ক্ষেত্রে যত দ্রুত ও সঠিক তথ্য পাওয়া যাবে ততই মঙ্গল। কৃষির যান্ত্রিকীকরণে খুব নিবিড়ভাবে তথ্য উপাত্ত দিতে হবে। অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে সিলেট জেলার জেলা প্রশাসক এম কাজী এমাদুল হাসান-সহ অঞ্চলের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।