অসীম মোহন্ত,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি। বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে ২ জনকে রাখা হয়েছে। এদের সদর উপজেলায় ইতালি ফেরত একজন এবং সোনাতলা উপজেলায় কুয়েত থেকে কাতার ফেরত একজন।
বিষয়টি নিশ্চিত করেছে সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাঃ সামির হোসেন মিশু।
তিনি বলেন, সদর উপজেলাতে যিতি আছেন তিনি ইতালি ফেরত উনি ৭ মার্চ এবং সোনাতলা উপজেলা কুয়েত থেকে কাতার হয়ে দেশে ফিরেছেন ৮ মার্চ।
তিনি আরো জানান, আগামী ২ সপ্তাহ তাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। করো শরীরে এখন পর্যন্ত করোনার লক্ষণ পাওয়া যায় নি।


