বগুড়ায় জামায়াত-শিবির নেতাকর্মীসহ গ্রেফতার ৮৬

বগুড়া সংবাদদাতাঃ পুলিশের সাঁড়াশি অভিযানে ৫ জেএমবি সদস্য ও জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মিসহ আরও ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত দিনে ১৭৬জন গ্রেফতার হলো।

গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলো সাইদুল (৩৯), মোসাদ্দের ওরফে মিজু ওরফে জিপু (২৮), একরামুল হক (২৮), গোলাম মোস্তফা ঝুমুর (২৯) ও রফিকুল ওরফে পলাশ (২৬)।

জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া সেলের প্রাধন সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান।

তিনি আরো জানান, জেলার সকল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

গ্রেফতার করা হয়েছে, বগুড়া সদরে ২০, শিবগঞ্জে ৭, সোনাতলায় ৩, গাবতলীতে ৬, সারিয়াকান্দিতে ৪, ধুনট ৪, শেরপুরে ৭, নন্দীগ্রামে ৭, কাহালুতে ৭, আদমদিঘিতে ৫, দুপচাঁচিয়ায় ৯, শাজাহানপুরে ৭ জনকে গ্রেফতার করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।