বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন
সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি,  বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (৪ এপ্রিল) দুপুরে শাজাহানপুর থানার আশেকপুর ইউনিয়নের মাথইল চাপড় গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে শাজাহানপুর উপজেলার মাথাইল চাপড় গ্রামেী ইউসুফ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (২৭) এর সাথে স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর সাথে দীর্ঘ দিন ধরে শত্রুতা চলে আসছিল।
শনিবার দুপুর ১টার দিকে হঠাৎ প্রতি পক্ষের লোকজনের সাথে আবু বক্কর সিদ্দিকের  সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবু বক্কর সিদ্দিক আহত হয়। স্থানীয় লোকজন আবু বক্কর সিদ্দিক কে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের লোকজন আরো দুই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আবু বক্কর সিদ্দিক  সহ ৩ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে আবু বক্কর সিদ্দিক মারা যান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী  জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আবু বক্কর সিদ্দিক একজন স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী। এঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।