অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত ডাকাত হেলাল হোসেনকে গ্রেপ্তার করছে নন্দীগ্রাম থানা পুলিশ। আটককৃত ডাকাত হেলাল হোসেন নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের গমের মুন্সির ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের নির্দেশনায় এস,আই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকা থেকে গতকাল (২৪, জানুয়ারি) রাত আনুমানিক ১০ ঘটিকায় ডাকাত হেলাল হোসেনকে গ্রেপ্তার করেন।
ওসি কামরুল ইসলাম জানান, আসামী হোসেন হোসেনের নাম নন্দীগ্রামসহ বিভিন্ন থানাতে ১ টি সাজা মামলাসহ মোট ৯ টি মামলা রয়েছে। তিনি আরো জানান,আসামীকে কোর্ট হাজতে পেরন করা হয়েছে।


