× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বক্তব্য রাখছেন সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন । মেহেরপুর ফ্রেন্ডস ৮৭’র বর্ষবরণ উদযাপন

admin
হালনাগাদ: শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৪-১৭)
মেহেরপুর ফ্রেন্ডস ৮৭’র উদ্দ্যোগে ১৪২৪ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। শুক্রবার দিন ব্যাপি অনুষ্ঠানে মেহেরপুর ৮৭’র সদস্য প্রধান উপদেষ্টা সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এর উপস্থিতি বর্ষবরণ প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের শুরুতে এ দিন সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর শুভ জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রেন্ডস ৮৭’র পরিবারের সদস্যদের খেলাধুলা ও র‌্যাফেল ড্র সহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ফ্রেন্ডস ৮৭’র সদস্য খাজা মঈন উদ্দিন লিটন ও বুড়িপোতা ইউপির নবনির্বাচিত সদস্য শরিফুল ইসলামকে ক্রেস্ট দিয়ে সম্মাননা করা হয়। ফ্রেন্ডস ৮৭’র সভাপতি আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিল সংগঠনের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, উপদেষ্টা সদস্য এ্যাডভোকেট কামরুল হাসান, নুরুল ইসলাম, সহসভাপতি মোঃ আতিক, যুগ্ম সম্পাদক ফজলুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, বিপ্লব, মান্নান, আক্কাস আলী, শহিদুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম ও পাপ্পু প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..