ফেসবুক এবার প্রিজমা কিনে নিচ্ছে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফেসবুকে প্রিজমা ঝড় শুরু হয়েছে বহু আগে থেকেই। প্রিজমা নিয়ে মাতামাতি প্রোফাইল পিকচারেও। যদিও অনেকে প্রিজমার সমালোচনা করতেও ছাড়েন নি। এত অল্প সময়ে এত জনপ্রিয় হওয়া অ্যাপসের সংখ্যা হাতে গোণা। শুধুমাত্র আইওএসে এই অ্যাপস যাত্রা শুরু করলেও ব্যবহারকারীদের জনপ্রিয়তায় দ্রুত এই অ্যাপস দখল করেছে অ্যান্ড্রয়েড বাজারও।

টেক জায়ান্টরা এধরণের অ্যাপসগুলোর উদ্যোগের বেশ প্রশংসা করেন। তবে প্রশংসাতেই তাদের দায়িত্ব শেষ করে না বরঞ্চ এই অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের করে নিতেও বেশ বড় বিনিয়োগ করে। সম্প্রতি ইন্সটাগ্রাম বিক্রি হয়েছে ফেসবুকের কাছে আবার ইয়াহু কিনে নিয়েছে ভেরিজন।

শোনা যাচ্ছে, এবার প্রিজমাও কিনে নিচ্ছে ফেসবুক। সম্প্রতি প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রিজমার সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সি মসিনকভ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন।

তবে এ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মসিনকভ। তিনি বলেন, সিলিকন ভ্যালিতে তাঁর প্রতিষ্ঠানের প্রচারে গিয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।