ফেসবুকে ফেইক পেজের বিরুদ্ধে আইনি সহায়তা নিচ্ছেন ক্রিকেটার নাঈম

ফেসবুকে ফেইক পেজ থেকে ব্রাজিলের জনপ্রিয় তারকা ফুটবলার নেইমারকে নিয়ে ফেসবুকে উপহাস করে পোস্ট দেয়া নিয়ে ভক্ত সমর্থকদের তোপের মুখে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান।

বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকালে নাঈমের মূল ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা দেন তরুণ এ ক্রিকেটার।

ভিডিও বার্তায় নাঈম জানান, একজন খেলোয়াড় হিসেবে কখনোই তিনি অন্যকে অপমান করার কথা ভাবতে পারেন না।

লিখিত বিবৃতিতে নাঈম লেখেন, ‘আমার নামে একটা নকল পেজে ব্রাজিলের খেলোয়াড় নেইমারকে নিয়ে বাজে পোস্ট শেয়ার করা হচ্ছে যা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পরেছে এবং মানুষ আমাকে নিয়ে আজে বাজে সমালোচনা করছে। এর জন্য আমি বিন্দুমাত্র দোষী নই। আমি নিজেও একজন ব্রাজিল সমর্থক এবং একজন খেলোয়াড় হিসেবে অন্য খেলোয়াড়কে আমি অবশ্যই শ্রদ্ধা করি।’

নাঈম বলেন, ‘এসব বাজে পোস্ট আমি একজন মানুষ এবং খেলোয়াড় হিসেবে কখনও সমর্থন করি না। কিছু কুচক্রীমহল আমার দুর্নাম রটাতে ইচ্ছাকৃতভাবে এসব করছে। আশা করি যারা আমার শুভাকাঙ্ক্ষী ও সমর্থক এসব বিষয় বিবেচনা করে মূল দোষীদের খুঁজে বের করতে সমর্থ হবেন।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।