বিনোদন ডেস্ক: টেইলর সুইফট ফের গ্রামি জয় করেছেন। এবার নিয়ে তিনি দশম বারের মত সঙ্গীতের অস্কারখ্যাত গ্রামি জিতলেন । তার জনপ্রিয় অ্যালবাম ‘১৯৮৯’ এবারে বর্ষসেরা অ্যালবাম নির্বাচত হয়েছে।
দশটি গ্র্যামি পুরস্কারসহ এ পর্যন্ত ২৪১ টি পুরস্কার রয়েছে যুক্তরাষ্ট্রের এই পপ তারকার থলিতে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে আয়োজন করা হয় গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৫৮তম আসর। এতে ৮০টিরও বেশি বিভাগে পুরস্কার দেওয়া হয়।
এছাড়াও কেনড্রিক লামারের টু পিম্প অ্যা বাটারফ্লাই সেরা র্যাব অ্যালবাম, ক্রেরিস স্ট্যাপলেটনের ট্রাভেলার সেরা দেশীয় অ্যালবাম, এড শিরান এবং অ্যামি ওডেজের থিংকিং আউট লাউড বর্ষসেরা গান, ব্রুনো মার্সের মার্ক রনসনের আপটাউন ফাঙ্ক রেকর্ড অব দ্য ইয়ার, জাস্টিন বিবারের সঙ্গে ক্রিললেক্স ও ডিপলোর নাচ সেরা নাচ রেকর্ডিং, ডোন্ট ওয়ান্না ফাইট: আলবামা শেকস সেরা রক এবং মেগান ট্রেইনর সেরা নবাগত শিল্পীর পুরস্কার জিতেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ১৯৮৯ সালের ১৩ ডিসেম্বরে জন্ম নেওয়া এই পপসংগীত তারকা গানের শুরু মাত্র ১৪ বছর বয়সে। ২০০৩ সালে তিনি বিগ মেশিন রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সে সময় সর্বকনিষ্ঠ গীতিকার হিসেবে সনি ও এটিভি মিউজিকের সঙ্গে কাজ করেছেন তিনি।
টেইলর সুইফটের প্রথম অ্যালবামটির নাম ছিল ‘টেইলর সুইফট’। অ্যালবামটি তাকে দ্রুত তারকাখ্যাতি এনে দিয়েছিল।