শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরি ঘাটে স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।

তিনি বলেন, রাত সাড়ে ৩টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে করে ফেরি চলাচল বন্ধ করা হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টার বেশি সময় ফেরি চলাচল বন্ধ ছিল। পরে সকাল পৌনে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু হয়।

জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পাঁচটি ফেরি ট্রাফিকে রয়েছে। গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী তিনটি ফেরি চলাচল করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।