যশোরের শার্শায় ডিবির অভিযানে ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় ডিবির অভিযানে ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী আটক
যশোরের শার্শায় ডিবির অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামীরা হলেন,শার্শাথানার ধান্যখোলা গ্রামের আমির হোসেনের ছেলে আঃ হান্নান (২৭) ও আমিরুল ইসলামের ছেলে আমির হোসেনের (৪২) উভয়সাং- ধান্যখোলা থানা- শার্শা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডিবি পুলিশ জানায়,শার্শা থানাধীন ধান্যখোলা সা‌কিন্থ জ‌নৈক আরব আলী হাজীর বসত বা‌ড়ির সাম‌নে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,৮০,০০০/= টাকা।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।