ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই সাকিব-তামিম-মুস্তাফিজ

বিশেষ প্রতিবেদক :   শততম টেস্ট জয়ের স্মৃতিটা পুরোনো না হতেই আবার মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শ্রীলংকা  বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে  প্রস্তুতি ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়নি তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়কে। তবে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে শ্রীলঙ্কা। মিলিন্দ সিরিবর্ধনে, আকিলা ধনঞ্জয়, কুশল পেরেরা, থিসারা পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, দিলশান মুনাবিরার মতো তারকাদের নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা।

আগামী ২৫ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে সামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর ২৮ মার্চ ও ১ এপ্রিল হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। এরপর দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দুদল। গলে প্রথম টেস্ট ম্যাচে হারের পর কলম্বোতে শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।