× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ এ অনিয়মের প্রতিবাদে লাঙল প্রার্থীর নেতৃত্বে ইসির প্রতীকী দাফন

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
ইসির প্রতীকী দাফন

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে নির্বাচনী আচরণবিধি প্রকাশ্যে লঙ্ঘনের অভিযোগ তুলে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল। কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার অভাবের অভিযোগ এনে প্রতীকীভাবে নির্বাচন কমিশনকে ‘দাফন’ করা হয়।

অভিযোগে বলা হয়, নির্বাচন কমিশর নির্ধারিত নিয়ম অনুযায়ী একটি ইউনিয়নে একটি ব্যানার এবং একটি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প স্থাপনের বিধান থাকলেও ফরিদপুর-৪ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে একাধিক ব্যানার ও ক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।

এছাড়া প্রকাশ্যে ভোটারদের খিচুড়ি খাওয়ানো, চা দোকানে বিনামূল্যে চা সরবরাহ, অবৈধভাবে পোস্টার লাগানো এবং নিয়ম ভেঙে গাড়ি শোডাউন দেওয়ার অভিযোগও ওঠে। এসব কর্মকাণ্ড নির্বাচন কমিশনের নজরদারির অভাবে ঘটছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

এসব অনিয়মের প্রতিবাদে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে মুফতি রায়হান জামিলের নেতৃত্বে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নির্বাচন কমিশনকে ‘মৃত ঘোষণা’ করে কবর দেওয়ার মাধ্যমে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ অবিলম্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বন্ধ করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..