ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য একে আজাদ, জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল প্রমূখ।
এছাড়াও জেলার সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার নবনির্বাচিত ফরিদপুর -২, এবং ফরিদপুর-৩, আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে আগামী দিনে কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


