ফরিদপুরে সড়কে ঝরে গেলে ৯টি প্রান

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেল গেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাছিম গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে একটি বাস গোপালগঞ্জের পাটগাতি যাচ্ছিল। ধুলদি এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ যাত্রী মারা যায়। আহত হয় অন্তত ২৫ যাত্রী। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, হাইওয়ে থানা পুলিশ, কোতয়ালি থানা পুলিশসহ স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। এখনও হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি

। এদিকে বরিশাল টু ফরিদপুর সড়কের নগরকান্দা উপজেলার তালমার মোড় নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি অটোরিক্সাকে চাপা দেয়। এসময় উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের রিশমা বেগম (৩০) ও তার ছেলে রাজু (১০) এবং আবুল হোসেন (৫৫) নামে এক ভিক্ষুক নিহত ও ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।