আবু নাসের হুসাইন, ফরিদপুর: উরিদপুরে র্যাব-৮ এর অভিযানে ফেন্সিডিলসহ হিমেল সেক (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তাকে আটক করে। হিমেল কোতয়ালী উপজেলার দয়ারামপুর গ্রামের আকবর আলী সেকের ছেলে। এঘটনায় কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে কোতয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ হিমেল সেককে ২৯ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে। উল্লেখ্য যে, ধৃত আসামী একজন পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ভারত-বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর জেলার বেনাপোল থানা এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, আটককৃত আসামী হিমেলকে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় এশটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



