ফরিদপুরে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলা শহরে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে সম্বন্বয় সভা চলার সময় সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে দুই পক্ষ মিছিল বের করে। মিছিল দুটি উপজেলার বাজারে মুখোমুখি হলে সংঘর্ষ বাধে।

পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এদিকে ১৪৪ ধারা জারির পর থেকে এলাকা শান্ত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।