ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাবেক দপ্তর সম্পাদক, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি, ফরিদপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাংবাদিক এম এ আজিজ (৬৭) আর নেই। দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে আক্রান্ত হয়ে গত বুধবার দিবাগত রাতে ঢাকায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
তার মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ প্রেস ক্লাবের সকল সদস্যগণ এবং জেলা- উপজেলার সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন করেছেন।
আজ বাদ জোহর তার নামাজে জানাজা আলিপুর হাসপাতাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়েছে।



