ফখর উদ্দিন মোহাম্মদ স্বপনের শেরে-বাংলা পদক লাভ

ছাতক প্রতিনিধিঃ শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সনদপত্র ও পদক লাভ করেছেন ছাতক সরকারী কলেজের প্রভাষক আলহাজ্ব ফাখর উদ্দিন মোহাম্মদ স্বপন।

গত শুক্রবার বিকেলে শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের উদ্যোগে রাজধানী ঢাকার সেগুন বাগিচাস্থ প্রিয়-প্রিয়াঙ্গন ড. আখতার ইমাম ভিআইপি অডিটরিয়ামে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিজয়ের ৪৭ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি মোহাম্মদ শামসুল হুদার হাত থেকে তিনি সনদপত্র ও পদক গ্রহন করেন।

এদিকে, শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সনদপত্র ও পদক লাভ করায় এ কাজে সহযোগি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রভাষক আলহাজ্ব ফাখর উদ্দিন মোহাম্মদ স্বপন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।