× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক

প্রার্থিতা ফিরে পেলেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে প্রার্থিতা ফিরে পেলেন গোপালগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) ছুটির দিনে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির  কার্যক্রম ৪৩ জনের আপিলের মধ্যে ১৮টি আপিল মঞ্জুর, ২১টি নামঞ্জুর এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

আজ ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ-০৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও রওশন আরার ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

নতুন ব্যাংক হিসাব না থাকায় গণ-ফোরাম মনোনীত দুলাল চন্দ্র বিশ্বাস এবং হলফনামায় সম্পদের হিসাব না দেয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আ. আজিজের মনোনয়ন স্থগিত করা হয়। এবং বিএনপি প্রার্থী এস এম জিলানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, এনসিপির আরিফুল দাড়িয়া, গণ-অধিকার পরিষদের আবুল বশারসহ ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে ফেসবুকের এক পোস্টে গোবিন্দ প্রামাণিক বলেন, সৃষ্টিকর্তার অপার কৃপা ও গণ মানুষের ভালোবাসায় আজ নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আমি নির্বাচিত হলে সকল মানুষের জন্য কাজ করবো। বিশেষ করে যাদের কথা বলার কেউ নেই তাদের কথা তুলে ধরবো।


এ ক্যটাগরির আরো খবর..