প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ১৭ নভেম্বর

আগামী ১৭ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন কমিটির সভায় সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের জন্য পরীক্ষা পদ্ধতিকে কলুষমুক্ত করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সবাই সতর্কতার সঙ্গে ও আন্তরিকভাবে কাজ করলে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।