× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভূমিকা অপরিসীম-গোলাপগঞ্জের ইউএনও

admin
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন- প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল এসোসিয়েশনের ভূমিকা অপরিসীম।
শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের ১৬তম মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রছাত্রীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলে চলবে না উল্লেখ করে তিনি বলেন, কিভাবে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হয় সেদিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব ধারণের ব্যাপারে গুরুত্বারূপ করে তিনি বলেন সব সময় ইতিবাচক মনোভাবধারণ করলে যেকোন কঠিন কাজে সহজে সফলতাপাওয়া যায়।
এসোসিয়েশনের সভাপতি অজামিল চন্দ্রনাথের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ বাপ্পার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের কার্য-নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা শিক্ষা অফিসার চিন্তাহরণ দাস, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মফিজ উদ্দিন ভুইয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, পারভেজ তালুকদার, লুৎফুর রহমান।বক্তব্য দেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ডপ্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সহ সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক প্রফেসার আব্দুল আহাদ, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আবুল হাসনাত, মহিলা বিষয়ক সম্পাদক জোবেদা বেগম, কার্য-নির্বাহী সদস্য সুহৃদ রঞ্জন দাস, জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ডাকের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, চ্যানেল এস ইউকে’র গোলাপগঞ্জ প্রতিনিধি হোসাইন আহমদ, দৈনিক যুগভেরী প্রতিনিধি অনুপম চন্দ্র নাথ। অনুষ্ঠানে ২০১৬ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১০৯ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার ও সনদ তুলে দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..