প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে হাটু পানি

বিশেষ প্রতিবেদকঃ  বৃষ্টিতেই হাঁটু পরিমাণ পানি জমে যায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। ফলে বিড়ম্বনায় পড়েছেন মন্ত্রী-সচিবসহ সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। ভবিষ্যতে আর এ ধরনের দুর্ভোগের সৃষ্টি হবে না বলেও আশা প্রকাশ করেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বুধবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবেসহ সে দেশের একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে  বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদেরে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় বানিজ্যমন্ত্রী বলেন, বহুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও কখনোই সচিবালয়ে এত বৃষ্টির পানি জমতে দেখেননি।

দ্রব্যমূল্য নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারদর এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে পাইকারি বাজার ও খুচরা বাজারের মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। এটা নিয়ন্ত্রণের জন্যও একটি সংস্থা কাজ করছে।

জাপানের প্রতিনিধি দলেরে সঙ্গে বৈঠকের বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাপান। ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফর করেন, সে সময় এ বিনিয়োগের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনের একটিতে জাপানের ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন। মন্ত্রী আরো জানান, ১০ বছর আগে ইপিজেডে জাপানের ৩৫টি কোম্পানির বিনিয়োগ ছিল, এখন সেখানে ৩৫০টি কোম্পানি বিনিয়োগ করেছে। জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। জাপান বাংলাদেশকে অস্ত্র ও হ্যান্ড গ্লাভস ছাড়া অন্য সব পণ্য রপ্তানিতে ডিউটি ও কোটা ফ্রি  সুবিধা দিয়েছে।

বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ জাপানের ভালো বন্ধু। আগামীতে বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করার কথাও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।