আধুনিকায়নের সঙ্গে প্রযুক্তি অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে সেনাবাহিনীর সব সদস্যকে এখন থেকেই প্রয়োজনীয় কারিগরি এবং পেশাগত জ্ঞান অর্জন করতে হবে। বলেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
আজ রোববার সকালে নগরীর হালিশহর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ১, ২, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ৩৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এর পরিপ্রেক্ষিতে চীন ও ইউরোপীয় দেশ থেকে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন গান, রাডার ও যানবাহন রেজিমেন্ট অব আর্টিলারির ইউনিট সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্যারডে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসমারিক কমকতারা উপস্থিত ছিলেন।



