× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

পিআইডি

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী

গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাহসিকতা, শৃঙ্খলা ও কর্মদক্ষতার মাধ্যমে আনসার ও ভিডিপি দেশের মানুষের আস্থা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই বাহিনী আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে।

বুধবার (২০ মে) সকালে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, কেবল নিরাপত্তা খাতেই নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও আনসার-ভিডিপির সদস্যরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন, যা বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

তিনি আরও জানান, সদস্যদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে, যাতে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বৃদ্ধি পায়। উপজেলা পর্যায়ে কার্যক্রম শক্তিশালী করতে সরকার ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সমাবেশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..