প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন মার্কিন ডলার রিয়াদ দূতাবাস বাংলাদেশে প্রেরণ করেছে

প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন মার্কিন ডলার রিয়াদ দূতাবাস বাংলাদেশে প্রেরণ করেছে

আন্তর্জাতিক অভিবাসী দিবসে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরন প্রেরণ করেছে।

সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা,মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায়কৃত ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের “Death Compensation Fund” এ প্রেরণ করা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন,সার্ভিস বেনিফিট ও দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে। এ ধরনের ক্ষতিপূরণ আদায় আরো দ্রুততর  করার জন্য ইতোমধ্যে দু’টি সৌদি ল’ফার্ম নিয়োগ দেয়া হয়েছে।

বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় এবং তা বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।