× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

প্রতিমার স্বর্ণের চোখসহ দান বাক্সের টাকা চুরি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
দান বাক্সের টাকা চুরি

সংঘবদ্ধ একদল চোর রাতের আধারে সার্বজনিন শীতলা মন্দিরের শীতলা প্রতিমার দুইটি স্বর্ণের চোখ ও দান বাক্সের টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের কবি বাড়ি এলাকায়।

মন্দির কমিটির সভাপতি সুধীর দেবনাথ জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে সেবাইত বলরাম শঙ্খ বনিক পূজা করতে মন্দিরে এসে চুরির বিষয়টি দেখতে পেয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দদের জানান। তিনি আরও জানিয়েছেন, সংঘবদ্ধ চোরেরা বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শীতলা মন্দিরের গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রতিমার দুইটি স্বর্ণের চোখ খুলে ও দুইটি দান বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরির করে নিয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি সুধীর দেবনাথ বাদি হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। সরেজমিন পরিদর্শন করে গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও জেলা উত্তর বিএনপির সদস্য দুলাল রায় দুলু মন্দিরে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে চুরির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..