আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি পরামর্শসহ আইনি সহযোগীতা প্রদানের জন্য ”লিগ্যাল এইড ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যেগে সদরের আগৈলঝাড়া কেজি স্কুল এবং কেন্দ্রীয় কালী মন্দির মাঠে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৫টি ইউনিয়নের দেড়শতাধিক প্রতিবন্ধীর উপস্থিত ছিলেন।
লিগ্যাল এইড ক্যাম্পে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি পরামর্শসহ আইনি সহযোগীতা প্রদানের জন্য লিগ্যাল এইড ক্যাম্পের সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) ঢাকা অফিসের কর্মকর্তা এ্যাড.রেজাউল সিদ্দিকী, বরিশাল ব্লাস্ট এর কো-অডিনেটর এ্যাড.শাহিদা তালুকদার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পবিত্র রানী বাড়ৈ, শোভা রানী রায়, সাবেক ইউপি সদস্য অতুল চন্দ্র সরকার, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মিঠু মধু প্রমুখ।
এসময় বক্তরা কিভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সর্ম্পকে আইনি পরামর্শসহ আইনি সহযোগীতা প্রদান করা যায়, সে ব্যাপারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে পালা গান, নাটিকা প্রদর্শন ও চারটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তাদের অধিকার বিষয়ে সচেতনা করা হয়।


