প্রতিদিন ২ থেকে ৩ কেজি করে গালি খাই। তেলেঙ্গানায় দলীয় একটি সভায় বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
“প্রতিদিন ২ থেকে ৩ কেজি করে গালি খাই। এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়। আপনারা বিভ্রান্ত হবেন না। কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়। পুরো ডিকশনারি মোদিকে গালি দিতে দিতে ব্যবহার করে ফেলেছে। আমি আপনাদের বলছি, এমন কথায় আপনারা বিরক্ত হবেন না। কারণ, ওদের গালি দেওয়া ছাড়া দেওয়ার মতো আর কিছুই বাকি নেই। আমি শেষ ২০ থেকে ২২ বছর ধরে বিভিন্ন ধরনের গালি খাচ্ছি। সন্ধ্যায় ওরা গালি নিয়ে মজা করুক। সবাই বুক ফুলিয়ে চলুন। রাজনীতিতে আমাদের লক্ষ্য সব সময় সেবামূলক হওয়া উচিত।”
নরেন্দ্র মোদি আরও বলেছেন, “কেউ কেউ আমাকে বলেন, আপনি থামেবেন না? আমি তাদের বুঝিয়েছি, আমি রোজ দুই কেজি, তিন কেজি গালি খাই। ঈশ্বর আমাকে এমন আশীর্বাদ দিয়েছেন যে, এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়ে যায়। এই পুষ্টিই জনতার সেবায় কাজে লাগাই।”





