যশোরের শার্শা থানা এলাকা থেকে ৫৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানার কালিয়া গ্রামের দ্বীন মোহম্মদের ছেলে কবির হোসেন (৩৫)।
রোববার (১৩নভেম্বর) বিকালে ডিবি পুলিশ জানায়, শার্শা থানাধীন কালিয়ানী সাকিনস্থ নবিছন মেম্বারে বাড়ির উত্তর পাশে কাঁচা রাস্তার হতে ৫৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১.৭১.০০০ হাজার টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত শার্শা থানায় এসআই শাহিনুর রহমান এজাহার দায়ের করেন।