প্রচলিত আইনেই তনু হত্যার বিচার সম্ভব: সেতুমন্ত্রী

প্রচলিত আইনেই তনু হত্যার বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, কুমিল্লার কলেজছাত্রী তনু হত্যার বিচার প্রচলিত আইনেই হবে। তনু হত্যার বিচারের জন্য কোনো নতুন আইনের প্রয়োজন হবে না।

ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের অনুষ্ঠানে বুধবার দুপুরে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,  অনেক জায়গায় বিএনপি প্রার্থী দিতে পারছে না। সাহস করে নির্বাচনে অংশ গ্রহণ করছে না। ঢালাওভাবে প্রচার করলে হবে না। বিএনপির কারও বাড়িঘরে হামলা হয়েছে, তাদের কেউ মারা গেছে বলে শুনিনি। যে কয়জন মারা গেছে, তারা বিএনপির কেউ নয়। বিএনপির কেউ মারা গেলে তাদের তালিকা দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, স্থানীয় নারী সাংসদ জাহানারা বেগম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।