প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যু, শোক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যু, শোক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রয়াত রাবেয়া খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

শোক বার্তায় মন্ত্রী আরও জানান, “বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারায় রাবেয়া খাতুনের ছিল অবাধ বিচরণ। তার সাহিত্য চর্চার বড় একটি অংশ জুড়ে ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। বাংলা সাহিত্য অঙ্গনের এ উজ্জ্বল নক্ষত্র বাঙালি হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন।”

আজ ৩ জানুয়ারি রবিবার বিকালে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রাবেয়া খাতুন এর জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকার বিক্রমপুরে তাঁর মামার বাড়িতে। অবশ্য তার বাবার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে।

১৯৫২ সালের ২৩ জুলাই সম্পাদক ও চিত্রপরিচালক, বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক এটিএম ফজলুল হকের সঙ্গে রাবেয়া খাতুনের বিয়ে হয়।

মহৎপ্রাণ এ কথাসাহিত্যিকের চার সন্তান—ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, স্থপতি ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।