পোশাক কারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

পোশাক কারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফায় অবরোধ এর মধ্যেই বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সম্প্রতি বেশ কয়েকদিন ধরে রাজধানীতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। পোশাক কারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার (৮ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। অন্যদিকে শ্রমিকনেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও জরুনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগও করতে দেখা গেছে তাদের।

এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর, ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ হয়েছে। শনিবারও গাজীপুরে আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি ছুঁড়ে। এতে কয়েকজন দুইজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার গাজীপুর, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে গাজীপুরে আট প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন এবং আশুলিয়া এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজিবির পাশাপাশি মাঠে রয়েছে র‌্যাব ও পুলিশের সদস্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।