পোল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেভকে হেনেস্তা

পোল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেভকে হেনেস্তা

৯ মে সোমবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে অবস্থিত সোভিয়েত সেনা সমাধিক্ষেত্রে ফুল দিতে যান পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেভ।

কিন্তু এ সময় ইউক্রেন যুদ্ধ বিরোধী ও রাশিয়া বিরোধী বিক্ষোভকারীরা রাষ্ট্রদূতকে লক্ষ্য করে লাল তরল রঙ ছুড়ে মারে। বুধবার তারা রাশিয়ায় নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত ক্রাজতোফ ক্রাজওয়েস্কিকে ডেকে পাঠায়।

এ ঘটনার জন্য পোল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে রাশিয়া। সঙ্গে হুশিয়ারি দিয়েছে ভবিষ্যতে এরকম হলে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।