পেঁয়াজের দাম যারা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে -প্রধানমন্ত্রী

‘পেঁয়াজের সমস্যা যাতে না থাকে তাই কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। এখন পেঁয়াজ বিমানে উঠে গেছে। কাজেই আর চিন্তা নাই। আগামীকাল, পরশুর মধ্যে পেঁয়াজ এসে পৌঁছাবে।’ পেঁয়াজের দাম যারা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন একটা সমস্যা আছে, পেঁয়াজ নিয়ে সমস্যা। সব দেশেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক কিন্তু আমাদের এখানে কেন? কীভাবে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়লো তা আমরা খতিয়ে দেখছি। আমরা বিমানে করে পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি।‘

তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবে, আবহাওয়ার কারণে অনেক পণ্যের উৎপাদন বাড়ে বা উৎপাদন কমে। আর পেঁয়াজটা বেশিদিন রাখা যায় না। এখন কেউ যদি পেঁয়াজ সংরক্ষণ করে দুই পয়সা কামাতে চান, তাদের এটাও মনে রাখতে হবে যে পেঁয়াজ তো পঁচেও যাবে। এখন পঁচা পেঁয়াজও শুকানোর চেষ্টা হচ্ছে। তো মানুষকে এই কষ্ট দেওয়াটা কেন? কারা এর পেছনে আছে সেটাও আমাদের দেখতে হবে। যতই আমরা এগিয়ে যাই, মানুষ যখন ভালো থাকে, তখনই একটা না একটা ইস্যু তৈরির চেষ্টা থাকে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্ডিয়াতেও এখন পেঁয়াজের দাম বেশি, সেখানে ১০০ রুপিতে এক কেজি পেঁয়াজ কিনতে পারে। একটা স্টেটে মাত্র দাম কম আছে। ওই স্টেটের বাইরে পেঁয়াজ যেতে দেয় না, শুধু ওই স্টেটেই দাম একটু কম। সার্বিকভাবে সেখানেও দাম বেশি।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।