পৃথিবীতে এক নতুন উন্নয়ন দর্শন চালু করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা -ধর্মমন্ত্রী

পৃথিবীতে এক নতুন উন্নয়ন দর্শন চালু করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা -ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পৃথিবীতে এক নতুন উন্নয়ন দর্শন চালু করেছেন। এর ফলে আজ বাংলাদেশ অপার সম্ভাবনাময়ী দেশে পরিণত হয়েছে।

আজ বিকালে (শুক্রবার) জামালপুরের ইসলামপুরে হাড়গিলা উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল কর্মী সমাবেশ মন্ত্রী একথা বলেন। নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মী সমাবেশের আয়োজন করে।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রই উপহার দিয়ে যাননি সেইসাথে তিনি দেশটাকে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে গেছেন। তাঁর সরকারের মাত্র আড়াই মাসের মাথায় তিনি বন্ধুপ্রতিম বিদেশি সৈন্যদের দেশে ফেরত পাঠাতে সক্ষম হন। সবই সম্ভব হয়েছিলো তাঁর ক্যারিশম্যাটিক এবং ডাইনামিক লিডারশিপের জন্যে।

ফরিদুল হক খান আরো বলেন, জাতির পিতা সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন যে সোনার বাংলা হবে একটি উন্নত, স্থিতিশীল, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ অর্থনীতির দেশ এবং যেখানে সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার পদাঙ্ক অনুসরণ করে এক সময়ের তলাবিহীন ঝু্ঁড়িকে আজ একটি সম্ভাবনাময় অর্থনীতি হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং  স্মার্ট বাংলাদেশের দিকে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করছেন।

নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ ও যুবলীগ সভাপতি সাইদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সমাবেশে  অংশগ্রহণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।