বিশেষ প্রতিনিধি: পূর্বানুমতি না নিয়ে একজন আলোকচিত্রীর ছবি বিজ্ঞাপনে ব্যবহার করায় আরএফএল গ্রুপের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এই আদেশ দেন। তিনি তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে বলেছেন পিবিআইকে।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল পূর্বানুমতি না নিয়ে আরএফএল প্লাস্টিক কোম্পানির অফিসিয়াল ফেসবুক পৃষ্ঠার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করায় উকিল নোটিশ দেন ফোকাস বাংলা নিউজ এন্ড ফটো এজেন্সেীর স্টাফ ফটো সাংবাদিক আব্দুল গণি। কিন্তু অফিসিয়াল ফেসবুক পৃষ্ঠার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করার অভিযোগ অস্বীকার করে লিগ্যাল নোটিশের জবাব দেন আরএফএল প্লাস্টিক কোম্পানি। এরই ধারাবাহিকতায় আদালতে মামলা করেন ফোকাস বাংলা ঐ ফটো সাংবাদিক ।আদালতের পেশকার গৌতম চন্দ্র দাস বলেন, আগামী ২৭ অগাস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।কপিরাইট আইন লঙ্ঘন করে তার তোলা ছবি ব্যবহারের অভিযোগে আরএফএল গ্র“পের বিরুদ্ধে আদালতে অভিযোগটি করে ফোকাস বাংলার ফটো সাংবাদিক আবদুল গনি।
আরএফএল গ্র“পের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীসহ তিনজনকে বিবাদী করেন তিনি। অন্য দুজন হলেন আরএফএল প্লাস্টিক লিমিটেডের বিপণন ও বিজ্ঞাপন বিভাগের প্রধান এস এম আরাফাতুর রহমান এবং কোম্পানি সচিব মো. আমিনুর রহমান।বাদীর আইনজীবী দুলাল মিত্র সাংবাদিকদের বলেন, গত ৮ এপ্রিল কোটা সংস্কারের আন্দোলনের সময় তার তোলা একটি ছবি বাদীকে না জানিয়েই আরএফএল এর প্লাস্টিকের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। গত ১৯ এপ্রিল আরএফএল প্লাস্টিকের ফেইসবুক পাতায় বিজ্ঞাপন আকারে ওই ছবি পোস্ট করা হয়েছিল। বিজ্ঞাপনে ব্যবহারের সময় একটি বার্তাও দেওয়া হয়, যাতে লেখা ছিল- সব পরিস্থিতিতে আমাদের পণ্যগুলোর স্থায়িত্বের উপর নির্ভর করার জন্য আপনাকে ধন্যবাদ। ছবিটির সম্পূর্ণ স্বত্ব ও অধিকার সম্পূর্ণ বাদীর দাবি করে অনুমতি না নিয়ে ছবিটি বিজ্ঞাপনে ব্যবহারে অভিযোগ তুলে আদালতে যান গনি।

গত ২৪ এপ্রিল আইনজীবির মাধ্যমে ডাকযোগে প্রাণ আর এফ এল সেন্টারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ১০ প্রগতি স্মরণী মধ্যবাড্ডার ঠিকানায় এ উকিল নোটিশ পাঠানো হয়। উকিল নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে উক্ত বিজ্ঞাপন প্রচারের বিষয়ে ৫ কোটি টাকার ক্ষতি পূরণ দাবী করা হয়। অন্যথায় আদালতে মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে আরো বলা হয়, গত ৮ এপ্রিল রাতে কোটা সংস্কারের প্রতিবাদে আন্দোলনে ছাত্র-পুলিশ সংর্ঘষের সময় জীবনের ঝুকিঁ নিয়ে এই ছবিটি তোলা হয়।
ছবির বিষয়বস্তু ছিল ছাত্র-পুলিশ সংর্ঘষের সময় ইটের ঢিল আর টিয়ার সেল থেকে বাচঁতে বিডি মনিং ডট কম এর ফটো সাংবাদিক আবু সুফিয়ান জুয়েল বাধ্য হয়ে রাস্তায় পাওয়া টুল মাথায় হেলমেট হিসাবে ব্যবহার করে সংর্ঘষের ছবি তোলেন। এমতাবস্থায় জুয়েলের এই দৃশ্যটি ক্যামেরা বন্দি করেন আব্দুল গণি। ছবিটি পূর্বানুমতি না নিয়ে আরএফএল প্লাস্টিক কোম্পানির অফিসিয়াল ফেসবুক পৃষ্ঠার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করা হয়। দূলর্ভ এই ছবিটি গণি বিক্রি কিংবা আন্তর্জাতিক কোন ফটো প্রতিযোগায় অংশ গ্রহণ করে সম্মাণ ও সম্মননা লাভ করতে পারতেন। কিন্তু বিজ্ঞাপনে ছবিটি ব্যবহার করায় সেই সকল সুযোগ সুবিধা থেকে পুরাপুরি তিনি বঞ্চিত হয়েছেন। এছাড়া ছবিটি বিজ্ঞাপনে প্রকাশিত হওয়ার পর থেকে বিভিন্ন সোশ্যাল যোগাযোগ মাধ্যমে গণির সহকর্মী জুয়েলকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করায় সামাজিকভাবে হেয়পতিপন্ন করা হচ্ছে। যা মানহানি করও বটে।



