× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক

গুজব ও কুতথ্য ছড়ায় তারা সামাজিক মানুষ নয় – নৌপরিবহন প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
গুজব ও কুতথ্য ছড়ায় তারা সামাজিক মানুষ নয়

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, যারা গুজব ছড়ায়, কুতথ্য ছড়ায় তারা সামাজিক মানুষ নয়; তাদের ব্যাড মোটিভ আছে। মিথ্যাচার ও গুজবের মাধ্যমে একটি মহল সমাজে অস্থিরতা তৈরি করতে চায়। সেক্ষেত্রে আমাদেরকে আরো সজাগ থাকতে হবে। সঠিক তথ্য তরুণদের কাছে পৌঁছে দিতে হবে। কুতথ্য ও গুজব নিয়ে আলোচনা করব; ডিবেট করব। এতে করে অপরাধীরা দুর্বল হয়ে পড়বে। সত্য ও ন্যায়ের পথে থাকব। তাহলেই সুস্থ সমাজ তৈরি করার জন্য জীবন কাজে লাগাতে পারব।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘সুশাসনের লক্ষ্যে কুতথ্য প্রতিরোধ করি’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দি এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ এর সহযোগিতায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এ সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, যারা খুনি এবং খুনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে মাওলানা বলি কিভাবে? ইসলাম কখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে লালন করে না; বাংলাদেশ সৃষ্টির সময় ধর্মকে ব্যবহার করা হয়েছে; টিকেনি। স্বাধিকার ও স্বাধীনতা জয়লাভ করেছে। মানুষ সত্য ও সঠিকটাকেই গ্রহণ করেছে। তিনি বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর সেটিকে পারিবারিক হত্যাকাণ্ড বলে অপপ্রচার চালানো হয়েছে। বিষোদগার করা হয়েছে; মিথ্যা গুজব ছড়ানো হয়েছে, কিন্তু সেগুলো প্রমাণিত হয়নি। দেশবিরোধী চক্র ভণ্ডামি ও অভিনয় করছে। তারা একদিকে মুক্তিযুদ্ধ ও দেশের কথা বলছে অন্যদিকে সমাজে ক্ষতিকারক বিষয়গুলো রটিয়ে দিচ্ছে। তাদেরসহ কুতথ্য রটনাকারীদের বিরুদ্ধে সবাইকে আরো সজাগ থাকতে হবে।

আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য তানভির শাকিল জয়, সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, আইইডি’র কোঅর্ডিনেটর জ্যোতি চট্টোপাধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তুনু মজুমদার, দি এশিয়া ফাউন্ডেশন এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজী, ডাঃ মোশতাক হোসেন, ইউএনডিপি’র কোঅর্ডিনেটর রেবেকা সুলতানা, গবেষক ড. ফাতেমা ইয়াসমিন, সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..