আজ আরও ১৫৩ জন পুলিশ সদস্য করোনামুক্ত হলেন

আজ আরও ১৫৩ জন পুলিশ সদস্য করোনামুক্ত হলেন

মহামারী করোনা সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে যেমন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আরও ১৫৩ জন পুলিশ সদস্য।

আজ রোববার (৩১ মে) এই ১৫৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। করোনা উপসর্গ নিয়ে এসব পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু তাদের সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারের চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১৫৩ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-19 টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-19 নেগেটিভ হওয়ায় তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন চিকিৎসকরা। হাসপাতাল ত্যাগ করার সময় নিয়ম অনুযায়ী করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সুস্থ হয়েছেন তাঁদের এক তৃতীয়াংশ। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।