এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পাটকেলঘাটার লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল মানব সেবা ও বিশেষ অবদানের জন্য মাদার তেরেসার পর এবার মহাত্মা গান্ধী পুরষ্কারে ভূষিত হতে চলেছেন।
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ১৯ অক্টোবর বিকাল ৪ টায় ঢাকার সেগুন বাগিচায় অনুষ্ঠিত গান্ধীর অহিংস আন্দোলন ও আজকের বিশ্ব পরিস্থিতি শীর্ষক আলোচনা সভা ও মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ডে তিনি যোগদান করবেন। এসময় সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টামন্ডলীর সদস্যগণ ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড -২০১৬ পদকে ভূষিত করবেন। এই বিশেষ সম্মাননায় ভূষিত হওয়ায় তিনি সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।




