× Banner

গাইবান্ধায় খতনা করতে এসে ডাক্তারের হাতে পুরুষাঙ্গ কর্তন খোকনের

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য খতনা করতে এসে ডাক্তারের হাতে পুরুষাঙ্গের অধিকাংশ অংশই কর্তন হয়ে যায় খোকন চন্দ্র (৪০) নামের এক ব্যক্তির।  ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ীতে।

পলাশবাড়ীতে  হিন্দুধর্ম থেকে মুসলিম হওয়ার জন্য খতনা করতে এসে ডাক্তারের হাতে খোকন চন্দ্র (৪০) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কর্তনের খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে। আহত খোকন চন্দ্র গাইবান্ধা সদর উপজেলায় পুলিশ লাইনস-সংলগ্ন বোর্ড বাজার এলাকার বিজয় চন্দ্রের ছেলে। তবে কোন ডাক্তারের কাছে তার খতনা করা হয়েছে এ বিষয়ে তিনি নিশ্চিত কিছু বলতে রাজি হননি

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, আহত খোকনের লিঙ্গের অধিকাংশ অংশ কাটা হয়েছে। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হচ্ছে। পলাশবাড়ী থানার এসএই আবু বক্কর সিদ্দিক জানান, আহত খোকন মানসিকভাবে বিধ্বস্ত হওয়ায় বেশি কিছু জানা সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..